র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (০৭আগস্ট) ০৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন রাজশাহী টু মান্দা মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ওথফেন্সিডিল) সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রেজাউল করিম (৪১), পিতা- মৃত আত্তাব আলী, মাতা- মৃত কুকিনা, সাং-চক তাতারু ও ২। মোঃ হাবিবুর রহমান (২০), পিতা- মোঃ মোবারক, মাতা- মোছাঃ হাছিনা বেগম, সাং- পাননগা সর্দারপাড়া, ০৯ নং ওয়ার্ড, উভয় থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁ দ্বয়কে গ্রেপ্তার করে। উক্ত মাদক সংক্রান্ত বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
