ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। খবর: বিবিসি
শনিবার (৮ আগস্ট) ভোরে রাজধানীর পূর্বাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েক দিন আগেই ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও আরও তিনজন আহত হন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি পৃথক ভবনে আগুনও ধরে যায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, একটি ভবন ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস কিয়েভে গ্যারেজ, একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনে আগুন লাগার ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ চলছে।
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা