আফতাবনগরে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির নতুন শোরুম চালু হয়েছে রাজধানীর আফতাবনগরের জামতলায়। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন।

নতুন এ শোরুমে বিভিন্ন ধরনের স্পোর্টসওয়্যার, স্পোর্টস ফুটওয়্যার, বাইসাইকেল ও বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী এবং ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যাবে। পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী ও সব বয়সী ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে শোরুমটি সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “দুরন্ত স্পোর্টস গ্যালারির লক্ষ্য দেশজুড়ে মানসম্মত স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আফতাবনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নতুন শোরুম চালুর মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে উন্নতমানের ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে পারব বলে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “খেলাধুলা সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আধুনিক ও মানসম্পন্ন ক্রীড়া সরঞ্জাম সহজলভ্য করার পাশাপাশি দেশে খেলাধুলা ও ফিটনেস সংস্কৃতি আরও বিস্তারে আমরা কাজ করে যাচ্ছি।”

এ সময় দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড গনি মঞ্জু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নারী জাতীয় দাবা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী (মলি), ডব্লিউবিসি এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হাসান সিকদার, ফিট বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ রাসেলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে রাজধানীসহ সারাদেশে প্রতিষ্ঠানটির ১৬০টিরও বেশি শোরুম রয়েছে। ক্রীড়া ও ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে তার কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত