জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনায় কাভার্ড ভ্যান ও চালক আটক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত মরদেহ ও ভাঙা মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় এ সময় সাময়িক যানজট তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যাওয়ার পর ট্রাক চালক সেটিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পুলিশকে ডাকা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত