নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে আলহাজ্ব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারকে সভাপতি এবং আলহাজ্ব অ্যাডভোকেট কাজী মাওলানা মো.আবুল হোসেনকে মহাসচিব করা হয়েছে। 

শনিবার (৮ আগষ্ট) সকাল ১০টায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে সমিতির মতবিনিময় সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন, কাজী মাওলানা মো. সফিউল্লাহ, কাজী মো. আজিজুর রহমান সুমন, কাজী মো. মফিজুল ইসলাম, আলহাজ্ব কাজী মাওলানা মো. বিল্লাল হোসেন ও আলহাজ্ব কাজী মাওলানা মো. ফারুক আহমেদ।

নতুন কমিটিতে নির্বাহী সভাপতি পদে আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন। সহ-সভাপতি পদে রয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, আলহাজ্ব কাজী মাওলানা মো. সফিউল্লাহ ও আলহাজ্ব কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন। 

সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রয়েছেন আলহাজ্ব মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম। যুগ্ম মহাসচিব করা হয়েছে কাজী মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী মাওলানা মো. আজিজুর রহমান সুমন ও কাজী মাওলানা মো. মফিজুল ইসলামকে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. নূরুল আমিন, আইন সম্পাদক এডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ এবং প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শাহ মাহমুদ রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম-মহাসচিব কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম জানান, সভায় নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি আদায়ে আগামী ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে ছয় দফা দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা ও অধিক্ষেত্র কর্তন বন্ধ, শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগ, মৃত্যু বা অবসরের কারণে শূন্য পদে যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ এবং বিধি অনুযায়ী শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ বহাল রাখা।

এছাড়া নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি, পেশার আইনি সুরক্ষা নিশ্চিত ও মোবাইল কোর্টের বিধান বাতিল এবং নিকাহ রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণের দাবি জানানো হবে।

সমিতির নেতারা জানান, নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও পেশাগত অধিকার বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত