বিটিভিতে শুরু হচ্ছে দুই ধারাবাহিক

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক ‘বিরোধ’ এবং ‘তবুও জীবন’। জীবনের নানা বাস্তবতা, পারিবারিক সম্পর্কের টানাপড়েন, সংগ্রাম আর মানবিক মূল্যবোধের নিখুঁত প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই দুই নাটকে। প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় থাকছে ‘বিরোধ’ এবং রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘তবুও জীবন’।

সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত ‘বিরোধ’ একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ এবং সম্পর্কের ভাঙনের গল্প। এতে অভিনয় করেছেন ফারজানা ছবি, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, শিবা শানু, মিলি বাসারসহ অনেকে।

অন্যদিকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও মো. নাসির উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘তবুও জীবন’ নাটকটি তিনটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে সাজানো। শহরের কর্মজীবী মা-বাবার উদ্বেগ, যৌথ পরিবারের টিকে থাকার লড়াই এবং গ্রাম থেকে শহরে আসা দম্পতির জীবনসংগ্রাম নাটকটির মূল উপজীব্য। এতে বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কাজল মজুমদার, রাশেদা চৌধুরী ও দিলরুবা দোয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত