মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।
