রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে চাপা দিয়েছে। এতে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে ওয়্যারলেস ঢালে এই দুর্ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহেদুল ইসলাম জানান, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে একটি কাভার্ড ভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিল। এ সময় সেটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
