কড়া নিরাপত্তায় বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম

শৈশবের ক্লাব গ্রান্দোলির ধুলোবালি মাঠ থেকে শুরু করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছানো—যার হাত ধরে শুরু হয়েছিল লিওনেল মেসির এই মহাকাব্যিক যাত্রা, সেই বাবা হোর্হে মেসিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন আর্জেন্টিনার অধিনায়ক। দীর্ঘ ব্যাধির সাথে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। রবিবার (৯ আগস্ট) রোজারিওর ‘এল প্রাদো’ কবরস্থানে অত্যন্ত ঘনিষ্ঠ পরিমণ্ডলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

রবিবার তীব্র শীতের সকালে রোজারিও ও পার্শ্ববর্তী পেরেজ শহরের ভক্তরা এল প্রাদো কবরস্থানের বাইরে ভিড় জমায়। তাঁদের হাতে ছিল প্রিয় তারকা ও তাঁর পরিবারের উদ্দেশ্যে লেখা আবেগঘন বার্তা। ১৫ বছর বয়সী তরুণ লুকাস জানায়:

"মেসি আমাদের দেশকে প্রচুর আনন্দ দিয়েছেন। এই কঠিন সময়ে তাঁকে সান্ত্বনা দেওয়া এবং তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তিনি আমার অনুপ্রেরণা, যিনি কখনোই হার মানেননি।"

কবরস্থানের চারপাশে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হলেও গেইটের বাইরে ফুল ও "শক্তি রাখো মেসি পরিবার, বিশ্ব তোমাদের সাথে আছে" লেখা নানা বার্তা ঝুলিয়ে দেয় ভক্তরা।

মেসিকে মিয়ামি থেকে রোরিওতে নিয়ে আসা ব্যক্তিগত বিমানটি রবিবারে ঢাকা উদ্দেশ্যে রওনা হলেও মেসি কতদিন রোসারিওতে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। লিগস কাপে ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকলেও এই গভীর শোকের মুহূর্তে পরিবারকে সময় দেবেন নাকি দ্রুত ফুটবল মাঠে ফিরবেন—সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

মাথায় হাত দিয়ে ও বিষাদগ্রস্ত মুখে হেঁটে যাওয়া মেসির একমাত্র দৃশ্যটিই তুলে ধরে তাঁর ভেতরের গভীর যন্ত্রণা। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দুপুরে স্ত্রী আন্তোনেলাকে সাথে নিয়ে একটি কালো গাড়িতে করে স্থান ত্যাগ করেন মেসি।

মেসিকে মিয়ামি থেকে রোজারিওতে নিয়ে আসা ব্যক্তিগত বিমানটি রবিবার ফিরে গেলেও মেসি কতদিন রোজারিওতে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। লিগস কাপে ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকলেও এই গভীর শোকের মুহূর্তে পরিবারকে সময় দেবেন নাকি দ্রুত ফুটবল মাঠে ফিরবেন—সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত