ইউনিকো হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হাসপাতাল।

নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একসঙ্গে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেন। 

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা ইউনিকো হাসপাতালের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে হাসপাতালের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকেও স্বীকৃতি দেওয়া হয়, যা মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীর পথচলায় ইউনিকো হাসপাতাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু গত এক বছরের একটি মাইলফলক নয়; এটি ‘To Transform Lives Through Excellence in Healthcare’ উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়।

যত্নে ও আস্থায় অগ্রযাত্রার এক বছর, আর মানুষের পাশে থেকে আরও বহু বছর সেবার প্রত্যয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত