হাইকোর্টের রায়

৬৯০ প্রভাষক পাচ্ছেন সপ্তম গ্রেড

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৮ এএম

সারা দেশের বিভিন্ন সরকারি কলেজের ৬৯০ জন প্রভাষককে সপ্তম গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জামালুর রহিম খান রবিন। অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া দেশ রূপান্তরকে বলেন, জাতীয়করণের আগে সংশ্লিষ্ট শিক্ষকেরা সপ্তম বেতন গ্রেডের প্রভাষক ছিলেন। কিন্তু জাতীয়করণের পরে তাদের নবম গ্রেডে নেওয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়টি চ্যালেঞ্জ করে ৬৯০ শিক্ষক ২০২৩ সালে হাইকোর্টে রিট আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত