সামসুল হক খান স্কুল পাসের হার ৯৯.৫৯ শতাংশ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম

চব্বিশের জুলাই বিপ্লবোত্তরকালে দেশের ক্রমাগত আর্থ-সামাজিক টানাপড়েন ও পরীক্ষা পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর শৃঙ্খলা সত্ত্বেও ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে ৯৯.৫৯% পাসসহ ৭৯৩ জিপিএ ৫ নিয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অব্যাহত রেখেছে।

গতকাল সোমবার শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণরা বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ১২ জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ইংলিশ ভার্সন ৯৮ জনে ৭৮ জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে।

দিবা শাখা, প্রভাতি শাখা ও ইংলিশ ভার্সনের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অভূতপূর্ব ফলে মুগ্ধ হয়েছেন শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকরা। মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। প্রতিষ্ঠানের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া, মোহাম্মদ আলী, হাইফুল ইসলাম মানিক, আব্দুল আজিজ ও দাতা সদস্য সোহরাব হোসেন প্রমুখ উত্তীর্ণদের উষ্ণ-রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণে প্রতিষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত