আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযানে ৫ দালালকে কারাদন্ড

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদের কারাদ- দিয়েছে। র‌্যাব জানায়, আটককৃতরা পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে প্রতারণা করত।

গতকাল সোমবার র‌্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩০ বছর বয়সী আরিফ হোসেন ও ৩৫ বছর বয়সী মো. মামুন মিয়াকে ১৫ দিনের কারাদ-, ২৭ বছর বয়সী শাকিল মিয়া ও ২৫ বছর বয়সী সাইফুল ইসলামকে ১০ দিনের কারাদ- এবং ৬০ বছর বয়সী মো. বাজলু শেখকে সাত দিনের কারাদ- দিয়েছে।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মাহমুদ সদন জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী এলাকায় টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ থেকে শুরু করে নানা অপকর্ম চালিয়ে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত