আলহাজ সামশুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম

দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ সামশুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। তিনি ২০১৩ সালের ১০ আগস্ট ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দ সততা ও সুখ্যাতির সঙ্গে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কর্মকা-ে সম্পৃক্ত ছিলেন।

এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা বিস্তারে ভূমিকা তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ জোহর মরহুমের নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত