হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্তÑ গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন মারা গেছে, আর হামে মারা গেছে ৯৮ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৪ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত