চিত্রনায়ক সালমান শাহর প্রসঙ্গ উঠলেই চলে আসে তার সহকর্মী চিত্রনায়িকা শাবনূরের নাম। কারণ সালমান শাহর সঙ্গে জুটি হয়ে একগুচ্ছ জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। একসঙ্গে বেশি অভিনয়ের দরুন তাদের মধ্যে এক ধরনের সখ্যতা গড়ে ওঠার অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি সালমান শাহর রহস্যময় মৃত্যুর জন্য শাবনূরের সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করে আসছে অনেকে।
এছাড়া বিভিন্ন সময় সালমানের মা নীলা চৌধুরীও ছেলের হত্যার জন্য শাবনূরকে দায়ী করেছেন। সালমান-শাবনূরের মধ্যে প্রেম ছিল সেটিও কেউ কেউ বলেন। তবে এ বিষয়ে শুরু থেকেই অস্বীকার করেছেন শাবনূর। এই অভিনেত্রী বলেন, ‘সালমান আমাকে বোনের মতোই দেখত। আমি ভাই ছাড়া আর অন্য কোনো চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কী লাভ হয়েছে, আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি। তিল তিল করে গড়ে তুলেছি। কিছুসংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে।’
এবার প্রয়াত অভিনেতার মা নিজেও বললেন শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল না। নীলা চৌধুরী বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানত। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করত সাহায্য করতে। তার কোনো বোন ছিল না, সে বোনের মতোই স্নেহ করত তাকে।’
গত ৮ আগস্ট সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সেখানে তিনি জানান, কোনো অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী মিথ্যা তার নামে মিথ্যা ছড়াচ্ছে।
শাবনূরের ফেসবুক পোস্টের পরের দিনই গ্রেপ্তার হন হন সালমান হত্যা মামলার আসামি অভিনেতা ডন। এ গ্রেপ্তারের মধ্য দিয়ে সালমান হত্যা মামলা নতুন মোড় নিয়েছে বলে অনেকে মন্তব্য করছেন।
কথা ঘোরালেন হাসান মাসুদ, গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযান, ৯ জন গ্রেপ্তার
‘এটা প্লেস্টেশন নয়, ফুটবল’: ভিএআর নিয়ে কঠোর হুঁশিয়ারি উয়েফার
৪২ বছরের পুরোনো নিষ্কাশন মেশিনের অধিকাংশই অচল: প্রতিমন্ত্রী