প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইউএস-বাংলা বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার, অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া, ইউ.এস. চেম্বার অফ কমার্সের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
পরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধ দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র সাংবাদিকদের বৈঠক করবেন।
এর আগে, বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান