এবার গৃহবধূর ঘর থেকে জামায়াত নেতা আটক

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এএম

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আতিকুল ইসলামকে আটক করেছে এলাকাবাসী। গত বুধবার সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে গভীর রাতে তাকে আটক করা হয়। আতিক সূর্যমনি ইউনিয়নের যুব জামায়েতের সেক্রেটারি। গৃহবধূর শ্বশুর অভিযোগ করে বলেন, অভিযুক্ত আতিক জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা এবং তিনি নির্বাচনও করেছিলেন। তার পরনের প্যান্ট রেখে পরিবারের লোকজনের পোশাক নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে। এ সময় ওই গৃহবধূর স্বামী ঘরে ছিলেন না।

এলাকাবাসী অভিযুক্ত জামায়াত নেতাকে ওই ঘরে অবরুদ্ধ করে রাখলে আতিকের পরিবারের লোকজন এসে তাকে চড়-থাপ্পড় দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনার পর আতিক পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত