২৫০ এনজিওর কর্মীকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম

দেশের কার্যরত ২৫০টি বেসরকারি সংস্থার (এনজিও) লাখ লাখ কর্মীর আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রগতি’ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

গতকাল বৃহস্পতিবার এনজিও বিষয়ক ব্যুরোর উদ্যোগে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংস্থাটির মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ড. কেএম মামুন উজ্জামান, ব্যারিস্টার মো. খলিলুর রহমানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বেসরকারি ও এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিমে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এনজিওগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য ব্যক্তিদের ‘প্রগতি’ স্কিম সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাদের স্কিমটির আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাবে এবং কেউ পিছিয়ে থাকবে না। সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬-এর দ্বিতীয় অধ্যায়ে বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘পেনশন ফান্ড গঠন’-এর যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে বেসরকারি ও এনজিও খাতের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত