সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ এএম

মানসিক স্বাস্থ্যভিত্তিক স্টার্টআপ সংস্থা ‘ওয়ান্ডারমাইন্ড’-এর সাফল্য ও নিজের সক্রিয় অংশগ্রহণের ভুয়া আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পপ তারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন একদল বিনিয়োগকারী। নিউ ইয়র্কের আদালতে দায়ের করা এই মামলায় সেলেনার পাশাপাশি তার মা ম্যান্ডি টিফি ও সাবেক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনকেও অভিযুক্ত করা হয়েছে।

বাদীদের অভিযোগ, ২০২২ সালে সেলেনার তারকা খ্যাতি ও বড় বড় করপোরেট চুক্তির মিথ্যা আশ্বাস দেখে তারা ১২ লাখ ডলার (প্রায় ১৪ কোটি টাকা) বিনিয়োগ করেন। তবে ৩ বছর ধরে তাদের অন্ধকারে রেখে সংগৃহীত অর্থ দিয়ে অভ্যন্তরীণভাবে ধসে পড়া কোম্পানির পতন ঠেকানোর চেষ্টা চালানো হয়।

অভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তিগত খরচে তহবিল ব্যবহারের মাধ্যমে সিকিউরিটিজ জালিয়াতি ও চুক্তি ভঙ্গের অভিযোগে বাদীরা তাদের পূর্ণাঙ্গ বিনিয়োগের অর্থসহ ক্ষতিপূরণ দাবি করেছেন। পিয়ারসন এসব অভিযোগ অস্বীকার করলেও সেলেনা বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত