কিক বক্সিংয়ে ময়মনসিংহ জাতীয় চ্যাম্পিয়ন

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা।

শনিবার দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৯টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক জিতে সেরা হয় তারা। ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে প্রথম রানার্সআপ বরিশাল। ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ দ্বিতীয় রানার্সআপ হয়েছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ২৫টি দলের ১৮০ জন খেলোয়াড় অংশ নেন। মোট ৩০টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন খেলোয়াড়রা। বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার কিক বক্সারদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল বেশ জমজমাট। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান কিক বক্সারদের অংশগ্রহণ ভবিষ্যতে এই খেলাটির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত