ডারউইন টেস্টের ঘটনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০৩ এএম

ক্যাচের বিশ্বরেকর্ড হলো না

অস্ট্রেলিয়ার জন্য সকালের সেশনটি ছিল চরম হতাশাজনক, যার মূল কারণ স্টিভ স্মিথের ক্যাচ মিস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ক্যাচার হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে থাকা স্মিথ, তাসকিন আহমেদের একটি সহজ পপ-আপ ক্যাচ ছেড়ে দেন। ব্যাটার নিজেই শট খেলে চোখ সরিয়ে নিয়েছিলেন, কিন্তু স্মিথের নির্ভরযোগ্য হাত গলিয়ে বল বেরিয়ে গেলে সবাই হতবাক হয়ে পড়েন। এর পরপরই ট্র্যাভিস হেড একটি কঠিন ক্যাচ মিস করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দল আরও ২৪ রান যোগ করে প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড সংগ্রহ করে নেয়। ক্যাচটি নিলে জো রুটকে (২১৮) টপকে বিশ্বরেকর্ড গড়তে পারতেন স্মিথ।

হ্যাজলউডের ৩০০

অস্ট্রেলিয়ার বিপর্যয়কর দিনে একমাত্র স্বস্তির আলো ছিলেন জশ হ্যাজলউড। চোট কাটিয়ে ফেরার পর দারুণ ফিটনেস ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৯ রানে ৬ উইকেট নেন তিনি। চমৎকার ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। এই কৃতিত্ব অর্জনকারী নবম অস্ট্রেলিয়ান বোলার হ্যাজলউড। ইনিংসের শেষ উইকেটটি নিয়ে তিনি ব্রেট লি (৩১০), মিচেল জনসন (৩১৩) এবং প্যাট কামিন্সকে (৩১৬) পেছনে ফেলার কাছাকাছি পৌঁছে গেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে অজিদের অন্যতম সেরা পেসার হিসেবেই নিজের অবস্থান পোক্ত করলেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের

আগেই স্মিথের রিভিউ

প্রথম ইনিংসে ব্যাটে বল স্পর্শ করলেও রিভিউ না পেয়ে বেঁচে গিয়েছিলেন স্মিথ। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানে ব্যাট করার সময় কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। এবাদত হোসেনের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাটের পাশ দিয়ে চলে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আম্পায়ার আঙুল পুরোপুরি তোলার আগেই স্মিথ মাথা নেড়ে থার্ড আম্পায়ারের দিকে রিভিউয়ের আবেদন জানিয়ে বসেন। আল্ট্রা-এজে দেখা যায় ব্যাটে কোনো শব্দ ছিল না। বেঁচে গেলেও স্মিথের এই রেকর্ড গড়া দ্রুততম রিভিউ ক্রিকেটবিশ্বে বিরল নজির গড়েছে।

বোল্ড হেডের বিরল কা-

হাসান মাহমুদের বলে দুই ইনিংসেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড। কিন্তু দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর অজি ওপেনার যা করলেন, তা দেখে ধারাভাষ্যকারদের চোখ ছানাবড়া হয়ে যায়। চরম হতাশা ও এক অদ্ভুত মানসিক অবস্থার মধ্যে পড়ে মাঠ ছাড়ার আগে হেড নিজেই বেল তুলে সযতেœ স্টাম্পের মাথায় আবার বসিয়ে দেন। ধারাভাষ্যকক্ষে চরম বিস্ময় প্রকাশ করে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘এটা অবিশ্বাস্য! আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে বেলগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে।’ তার সঙ্গে সুর মিলিয়ে আরেক সাবেক অজি তারকা মার্ক ওয়াহ ধারাভাষ্যে বলেন, ‘বেশিরভাগ ব্যাটারই স্টাম্প ফেলে দেয়, বেলস আবার লাগিয়ে দেয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত