বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলার ডুবি, ৩ জেলে এখনও নিখোঁজ 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ট্রলারের তলা ফেটে ১০ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৭ জন জেলে জীবিত উদ্ধার হলেও ট্রলারসহ নিখোঁজ রয়েছে এখনও তিনজন জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ হওয়া ট্রলারটির মালিক সোহেল মির।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মিরের মালাকানাধীন ট্রলারটি ১০ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। অন্য একটি ট্রলারে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তিনজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ হওয়া জেলেরা হলেন- আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল(৩৫), মো.মনির (৩৬)।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মির (২৫), ফরিদ ( ২৫), মো. মস্তফা (৪৫), মো.  মজনু ( ৩৮), মো. সাকিল ( ৩৫)।

ট্র্রলার মালিক সোহেল মির জানান, তিনদিন আগে কোড়ালিয়া থেকে সাগরের উদ্দেশ্য মাছ ধরতে যায়। আজ আবহাওয়া বেশি খারাপ থাকায় সাগর থেকে ঘাটে ফিরে আসার সময় বঙ্গোপসাগর হাইরের মাঝামাঝি এসে তুফানের বাড়িতে ট্রলারের তলা ফেটে যায়। মাঝিমাল্লাসহ ১০ জন জেলে ছিল, ৭ জন জেলেকে এক ট্রলারে উদ্ধার করে। বাকি তিনজনের এখনও কোনো সন্ধান পায়নি আমরা ট্রলার নিয়ে খোঁজ করছি।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জহিরুন্নবীকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলিও তাকে পাওয়া যায়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়াও কোষ্টগার্ডকে বলা হয়েছে এবং নৌ-পুলিশকেও জানিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত