বিএনপি সরকারের ১৮০ দিনের সরকার পরিচালনার সাফল্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজসহ ঢাকার আশপাশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সরকারের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও সম্ভাবনার পাশাপাশি বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় বক্তারা সরকারের আগামী দিনের অগ্রাধিকার নির্ধারণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য সম্ভাবনার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে গঠনমূলক আলোচনা এবং জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
আলোচনা সভায় মমিনুল ইসলাম জিসান বলেন, “সরকারের জনবান্ধব উদ্যোগগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সরকারের শক্তি জনগণ। জনগণের কাছে গত ছয় মাসের কার্যক্রম তুলে ধরার মধ্য দিয়ে সরকার জনগণের প্রতি তার দায়বদ্ধতা আবারও প্রমাণ করেছে। ১৮০ দিন একটি সরকারের জন্য খুব দীর্ঘ সময় নয়। আর ১৭ বছরের একটি রেজিমের পতনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারকে কেবল ১৮০ দিনের কর্মকাণ্ড দিয়ে বিচার করার বাস্তবতাও নেই। তবে এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে বাস্তবতার জায়গা থেকে আমাদের স্বীকার করতে হবে, সরকারের সামনে এখনও অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।”
তিনি আরো বলেন, “প্রায় ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশা- সবকিছুকে সঙ্গে নিয়েই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। এই কঠিন বাস্তবতার মধ্যেও আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।”
এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬, বিজয়ীদের নাম ঘোষণা