ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪৮) ওই ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে, পেশায় কৃষক।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার পুকুরপাড় মোড় এলাকায় ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক পার হচ্ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত