নব নির্বাচিত রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন বার্তা 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বার্তা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাকে সহায়তা করবে।’ 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে- এটাই আমাদের প্রত্যাশা।’ রাষ্ট্রের কল্যাণে নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত