এনওসি সংক্রান্ত অপতথ্য ছড়ানো নিয়ে সতর্ক করল মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

স্পেনে বৈধকরণ প্রক্রিয়ার জন্য মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাত আরা বেগমের স্বামী জাফর ইকবালের অনুকূলে কোনো অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি বলে জানিয়েছে দূতাবাস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দূতাবাস এ তথ্য জানায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, জাফর ইকবালের স্পেনে বৈধকরণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশ দূতাবাস কোনো ধরনের অনাপত্তিপত্র বা এনওসি ইস্যু করেনি।

স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে এ ধরনের অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত