ইসলামী আন্দোলনের এমপি ভোট দিলেন বিএনপি প্রার্থীকে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন। 

এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। 

তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বৃহস্পতিবার বলেন, প্রথমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫ ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন।

বিএনপি বাইরে জোটসঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন তিনটি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন সাতটি ভোট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত