দৌলতপুরে ৩০০ চায়না দুয়ারি ও ২টি কারেন্ট জাল জব্দ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩০০টি চায়না দুয়ারী ও দুটি কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী দৌলতপুর উপজেলার যমুনা নদীতে বিশেষ মোবাইল কোট পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত