বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক শাস্ত্রীয় সংগীত নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বেণুকা- রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই আয়োজন। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, বাংলা গানের পরিসরে ধ্রুপদি সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে নজরুল তার সৃষ্টিশীলতায় স্বতন্ত্র নান্দনিক ভাষায় রূপ দিয়েছেন। তার রাগভিত্তিক গান শুধু সুরের অনুশীলন নয়; এতে রাগের শরীরে কবিতার প্রাণ, শাস্ত্রীয়তার ভেতরে হৃদয়ের আবেগ এবং সুরের ভেতর এক অনন্য মেলবন্ধন রয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডাঃ জাহেদ উর রহমান। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আলোচনা পর্বের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা।
মা হারালেন চিত্রনায়িকা বিপাশা কবির
ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চার খুন: পুলিশ