পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন ( ৪৫) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) বিকালে টাইয়াগছ এলাকায় এ ঘটনা ঘটে।
সানোয়ারের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, তেতুলিয়া উপজেলা টাইয়াগছ এলাকার একটি বাড়ি থেকে সানোয়ার ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ফাকা ঘরে নিয়ে যান।
একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সানোয়ার পালিয়ে যান। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। পরে চিকিৎসার জন্য তাকে তেঁতুলিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
তেতুলিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শিশুর বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা আব্যাহত আছে।
শহীদুল ইসলাম শহীদ।