শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও জনসাধারণের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।
এ সময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এমপি।