ত্রিশালে হায়েজ-ড্রামট্রাাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে হায়েজ-ড্রামট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে শিশু সুমাইয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সুমাইয়ার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বগার বাজার চৌরাস্তা নামক স্থানে হায়েজ-ড্রামট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। ত্রিমুখী সংঘর্ষে সিএনজির যাত্রী শিশু সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হয় এবং তার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত মোশারফ হোসেনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মোশারফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

ত্রিশাল থানার এস আই রেজাউল করিম জানান, ত্রিমুখী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হাফাজতে রয়েছে। তিনি আরো জানান, নিহত ও মোশারফ হোসেনের বাড়ি ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত