ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনে বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন অমরেন্দ্র। স্বামীর চিৎকার শুনে এগিয়ে আসেন স্ত্রী মিনাক্ষী রাণী। স্বামীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরে তথ্য নিষেধ করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
অমরেন্দ্র ভৌমিক ও মিনাক্ষী রাণী ভৌমিকের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু