শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান যৌথ পরিকল্পনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন লাঞ্চ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চীনা ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থায়ী সহযোগিতা কাঠামো গড়ে তোলা এবং যৌথ গবেষণার মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগ জোরদার করার বিষয়ে বিষদ আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
শিক্ষা দ্বিপাক্ষিক এই সেশনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে চীনের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ এবং জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
আবারও শিক্ষামন্ত্রী হচ্ছেন এহছানুল হক মিলন!