আস্থা, নির্ভরতা ও মানসম্মত স্বাস্থ্যসেবার ১১ বছরের পথচলা উদ্যাপন করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘Epic Health Care Champions Cup 2026’ ফুটবল টুর্নামেন্ট, নারী কর্মীদের জন্য ইনডোর ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। তিনি বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথচলায় আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে মানুষের পাশে থাকার এই যাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে। আমাদের যেতে হবে বহুদূর।’
তিনি আরও বলেন, হালিশহর এলাকার মানুষের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ারের নতুন উদ্যোগ হিসেবে হালিশহর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক রোগনির্ণয় সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার এবং মানসম্মত সেবার সমন্বয়ে এ উদ্যোগ এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক টি এম হান্নান, পরিচালক মো. জসিম উদ্দিন, পরিচালক তানজিনা কবির, পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।
মানসম্মত রোগনির্ণয় সেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার লিমিটেড আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ও পরীক্ষাগার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ISO 15189 স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে মানসম্মত পরীক্ষাগার কার্যক্রমে ভূমিকা রাখছে।
উন্নত ইমেজিং প্রযুক্তির ক্ষেত্রে জার্মানির Siemens Healthineers-এর 3T MRI ও Deep Resolve AI প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানের রোগনির্ণয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি, এপিক হেলথ কেয়ারের BSL-3 ল্যাব উন্নত জৈবনিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রিত পরিবেশে বিশেষায়িত পরীক্ষা পরিচালনার সক্ষমতা বাড়িয়েছে। বিশেষ করে সংক্রামক রোগ শনাক্তকরণে RT-PCR-সহ বিভিন্ন বিশেষায়িত পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের উন্নত পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও যথাযথ মাননিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে নির্ভরযোগ্য ও মানসম্মত রোগনির্ণয় সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।
এপিক হেলথ কেয়ারের ব্লাড ব্যাংকিং কার্যক্রমে নিরাপদ রক্ত সংগ্রহ, রক্তের গ্রুপ নির্ণয়, ক্রসম্যাচিং এবং প্রয়োজনীয় সংক্রমণ পরীক্ষা-নিরীক্ষাসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে রক্ত পরিসঞ্চালনের প্রস্তুতি নিশ্চিত করা হয়। চিকিৎসকের অনুমোদন ও প্রযোজ্য নিরাপত্তাবিধি অনুসরণের মাধ্যমে নিরাপদ রক্তসেবা প্রদানে গুরুত্ব দেওয়া হয়। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এ মানবিক উদ্যোগেরই প্রতিফলন।
অন্যদিকে, এপিক হেলথ কেয়ারের টিকাদান কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন বয়স ও প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক টিকা গ্রহণের সুযোগ রয়েছে। নির্ধারিত তাপমাত্রায় টিকা সংরক্ষণ, কোল্ড চেইন ব্যবস্থাপনা ও যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপদ টিকাদান সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এপিক হেলথ কেয়ারের সহযোগী প্রতিষ্ঠান এপিক ডেন্টাল কেয়ারে আধুনিক প্রযুক্তি, বিভিন্ন বিভাগের দন্তবিশেষজ্ঞ এবং মানসম্মত চিকিৎসাসেবার সমন্বয়ে মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী নিয়মিত দাঁত পরীক্ষা, বিভিন্ন দন্তরোগের চিকিৎসা, রুট ক্যানেল, ডেন্টাল ইমপ্লান্টসহ আধুনিক দন্তচিকিৎসার বিভিন্ন সেবা দেওয়া হয়।
পাশাপাশি, CAD/CAM প্রযুক্তিনির্ভর ডিজিটাল দন্তচিকিৎসাব্যবস্থার মাধ্যমে চিকিৎসাসেবায় আধুনিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। রোগীবান্ধব পরিবেশ ও সমন্বিত চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মানসম্মত দন্তচিকিৎসাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এপিক ডেন্টাল কেয়ার।
এপিক হেলথ কেয়ার লিমিটেডের ১১ বছরের পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়; বরং চট্টগ্রামের মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় গড়ে ওঠা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা উদ্যোগের প্রতিচ্ছবি। আধুনিক প্রযুক্তির সংযোজন, সেবার পরিধি সম্প্রসারণ, দক্ষ জনবল উন্নয়ন এবং মাননিয়ন্ত্রণের ধারাবাহিকতার মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
১১তম বর্ষপূর্তির এ আয়োজন কর্মীদের ঐক্য, মানবিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। নতুন শাখা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এপিক হেলথ কেয়ার লিমিটেডের লক্ষ্য।
এপিক হেলথ কেয়ার—১১ বছর ধরে পরিবারের একজন হয়ে আপনার পাশে।