দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৬ জন এবং হাম শনাক্ত হয়েছে ৫৭ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৬৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জন। হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৫৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।