বাংলাদেশী বংশোদ্ভূত কাভান সুলিভানের ইতিহাস গড়া গোল

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার ১৬ বছর বয়সী কিশোর বিস্ময় কাভান সালিভান মেজর লিগ সকারে গড়েছেন এক অবিস্মরণীয় ইতিহাস। শনিবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ফিলডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয় উদযাপনের মূল রূপকার ছিলেন তিনিই। দুর্দান্ত এক গোল করার পাশাপাশি এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা ৪ ম্যাচে সরাসরি গোল অবদানের (গোল বা অ্যাসিস্ট) অনন্য রেকর্ড স্পর্শ করেছেন এই তরুণ।

রবিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে দলের হয়ে একটি চোখধাঁধানো গোল করেন সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে নিউ ইয়র্ক রেড বুলসের ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি দারুণ এক শটে দূরের পোস্টে বল জড়িয়ে দেন সুলিভান।

এতে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার (১৬ বছর ৩৩৬ দিন) হিসেবে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখার অনন্য রেকর্ড গড়লেন সুলিভান।

পুরো লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি মাত্র তৃতীয় ফুটবলার, যিনি টানা চারটি ম্যাচে সরাসরি গোলে অবদান রেখেছেন।

টানা দ্বিতীয় ম্যাচে এবং চলতি মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে এটি ছিল তার ৩য় গোল। 

আমেরিকান ফুটবলের আঙিনায় অতি অল্প বয়সেই নিজেকে মূল চালিকাশক্তি হিসেবে প্রমাণ করছেন কাভান সুলিভান, যা বিশ্ব ফুটবলেও তাকে অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা হিসেবে তুলে ধরছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত