গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ সামছুল হক মজুমদারের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাটের আমজাদ মজুমদারবাড়ি জামে মসজিদ, হোসনে আরা বুলবুল হিফজুল কোরআন, ওয়াদারুল এতিমখানা মসজিদ, আলহাজ সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ, পূর্বদেবপুর পাটুয়াবাড়ী জামে মসজিদ ও আড্ডাদারবাড়ি জামে মসজিদে আগামী শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম সামছুল হক মজুমদার বিজেএমসির অবসরপ্রাপ্ত প্রকৌশলী জাকির হোসেন মজুমদার ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদারের পিতা। বিজ্ঞপ্তি