সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সার জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপিসহ মোট ১৩ বস্তা সার জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত