মুন্সীগঞ্জে বাস উল্টে শিশুসহ আহত ১০

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, দুপুর দেড়টার দিকে মাগুরা থেকে ছেড়ে আাসা ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত