বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, তিনি গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে (ভাইরাল ফ্লু) ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত