২ কোটি টাকা পর্যন্ত কর দিতে হবে না

 এনবিআরের প্রজ্ঞাপন জারি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

এক বছরের মধ্যে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেন করে এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে টার্নওভার কর দিতে হবে না। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপ জারি করে আওতাভুক্ত প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়েছে। জানা গেছে, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া ২ কোটি টাকা থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানের টার্নওভারের জন্য দশমিক ৫ শতাংশ কর দিতে হবে। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া যা আগে থেকেই বিদ্যমান ছিল। এনবিআর আশা করছে, নতুন পদ্ধতিতে ব্যবসায়ীদের লেনদেন কার্যক্রম সুবিধা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত