প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বেতন বৃদ্ধিতে ঝুঁকি আছে মূল্যস্ফীতির

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে অর্থ বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতির ঝুঁকি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে নতুন স্কেলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে বিষয়টি এমন নয় বলেও জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মূল্যস্ফীতি ও নতুন বেতন স্কেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন- নতুন বেতন স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে কি না? এর উত্তরে তিনি বলেন, মানুষের যদি বেতন বৃদ্ধি পায়, কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশের মূল্যস্ফীতি অনেক বেশি। একটি অর্থনীতিতে কিছুটা মূল্যস্ফীতি থাকা স্বাভাবিক এবং ৫ থেকে ৬ শতাংশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে দুই অঙ্কে পৌঁছে গিয়েছিল। বর্তমানে অবশ্য তা কিছুটা কমেছে।

তবে নতুন বেতন স্কেলে বেতন ১০০ শতাংশ বাড়ার তথ্য দেখে সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে এমন ধারণা ঠিক নয় বলে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সর্বশেষ সর্বাধিক পঠিত