রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের উপরে ধোলাইপাড় টনি টাওয়ারের সামনে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়। তার নাম পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত