১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, আগস্টে যা একলাফে ৭০ টাকা বাড়ানো হয়।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার নতুন মূল্য ঘোষণা করা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এতে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগস্টের তুলনায় ১৩ টাকা কমল। গত মাসে এর দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে, এ মাসে দাম কমানোর পরও জুলাই মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বেশি রয়েছে।

জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, আগস্টে যা একলাফে ৭০ টাকা বাড়ানো হয়।

এছাড়া, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত