১৮ সেপ্টেম্বর আসছে মাইলি সাইরাসের নতুন অ্যালবাম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

দীর্ঘদিন পর নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে সংগীতাঙ্গনে ফিরছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। আগামী ১৮ সেপ্টেম্বর আটলান্টিক রেকর্ডসের ব্যানারে ১০টি গানের এই অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। এতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন মডেল অ্যাকট্রিজ এবং অ্যান্ড্রু ওয়াট।

অ্যালবাম প্রকাশের পাশাপাশি দীর্ঘ বিরতি শেষে আগামী ১৬ ও ১৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড বোলে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন মাইলি। ৮ সেপ্টেম্বর থেকে এই বিশেষ কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। কলাম্বিয়া রেকর্ডস ছেড়ে আটলান্টিক রেকর্ডসে যোগ দেওয়া এই গায়িকা অভিনব প্রচারণার মাধ্যমে অ্যালবামের ঘোষণা দেন। তবে এবার পুরো নামের বদলে তিনি কেবল ‘মাইলি’ নামেই আত্মপ্রকাশ করছেন। মাইলির আশা, জীবনের আনন্দ-বেদনার মিশেলে তৈরি এই গানগুলো শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত