হাতিয়ায় গলাকাটা হরিণ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৪০ কেজি ওজনের একটি গলাকাটা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার চর আতাউর সংলগ্ন এলাকা থেকে  হরিণটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, বন্যপ্রাণী শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গলাকাটা হরিণটি উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা নিতে হরিণটি হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচাররোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত