ভারী বর্ষণে সৌদি আরবে রেড এলার্ট জারি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

সৌদি আরবের আসির ও আল-বাহা অঞ্চলে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি মক্কা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ও হালকা বৃষ্টির জন্য অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট কার্যকর রয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট। 

ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, আসির অঞ্চলের আল-মাজারদাহ ও রিজাল আলমা এবং আল-বাহা অঞ্চলের আল-বাহা এলাকায় ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মক্কা অঞ্চলের আল-আরদিয়াত ও আদহাম এবং আল-বাহার আল-হাজরাহ এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আর মক্কা অঞ্চলের তাইফ ও আল-কুনফুদাহ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-উদাইদ এলাকায় হালকা বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসব বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত