নিজস্ব ভোগান্তি থেকে প্লাস সাইজ ফ্যাশনে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম

একটি ঈদের কেনাকাটার তিক্ত অভিজ্ঞতা বা অপূর্ণতাই কখনো কখনো নতুন কোনো যুগান্তকারী উদ্যোগের জন্ম দেয়। ঠিক এমনই এক বাস্তব ঘটনা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে প্লাস সাইজ মানুষদের জন্য নিবেদিত জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিগ শট’ (Big Shot)। উদ্যোক্তা মো. ফারহান তানভীরের নিজস্ব প্রবলেম সলভিং চিন্তা এবং সাহসিকতার ফসল এই উদ্যোগ, যা আজ হাজার হাজার প্লাস সাইজ মানুষের ঈদের কেনাকাটা ও দৈনন্দিন ফ্যাশনের দুশ্চিন্তা দূর করে দিয়েছে।

ঘটনার শুরু একটি ঈদে, যখন নিজের সাইজের পছন্দের পোশাক খুঁজতে গিয়ে তীব্র ভোগান্তির শিকার হন ফারহান তানভীর। প্রায় সাত-আট দিন ঢাকা শহরের বিভিন্ন দোকান ও টেইলার্সে ঘুরেও নিজের মাপের পোশাক সেলাই করাতে ব্যর্থ হন তিনি। সেই পেইনফুল অভিজ্ঞতা থেকেই তার মাথায় প্রথম চিন্তা আসে যদি কখনো কোনো ক্লদিং ব্র্যান্ড শুরু করেন, তবে তা হবে প্লাস সাইজ মানুষদের সমস্যার সমাধান নিয়ে। এই নিজস্ব প্রবলেমকে ব্যবসায়িক সম্ভাবনায় রূপ দিয়ে পথচলা শুরু হয় ‘বিগ শট’-এর।

সাধারণত বাংলাদেশে প্লাস সাইজ মানুষদের জন্য ফ্যাশনেবল বা মানসম্মত পোশাক খুঁজে পাওয়া এক সময় ছিল অত্যন্ত বিরল। ট্রেন্ডি ডিজাইন বা প্রিমিয়াম ফ্যাব্রিকের পোশাক বলতে গেলে এভেলেবেলই ছিল না। অনেকেই পুরো ঢাকা শহর ঘুরে কিংবা টেইলার্সে গিয়ে হয়রানির শিকার হতেন। বিগ শট এই প্রথা ভেঙে প্লাস সাইজ মানুষের শরীর ও কমফোর্টকে গুরুত্ব দিয়ে তৈরি করছে আকর্ষণীয় সব স্টাইল ও ট্রেন্ডি আউটফিট। শুধু নির্দিষ্ট কিছু সাইজেই সীমাবদ্ধ না থেকে, এক্সেল বা তার চেয়েও বড় সাইজের ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজেশনের ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসার প্রসারে এবং কাস্টমারদের আরও কাছাকাছি পৌঁছাতে ব্র্যান্ডটি কৌশলগতভাবে তাদের আউটলেট বা এক্সপেরিয়েন্স জোনের বিস্তৃতি ঘটাচ্ছে। খিলগাঁও এক্সপেরিয়েন্স জোনের মাধ্যমে বাসাবো, পুরান ঢাকা, বেলি রোড, শান্তিনগর ও বনশ্রীর ক্রেতাদের সেবা দেওয়ার পাশাপাশি সম্প্রতি গুলশানে নতুন আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, বসুন্ধরা ও তেজগাঁও এলাকার বিশাল কাস্টমার বেস সহজে কেনাকাটার সুযোগ পাচ্ছেন। এমনকি মিরপুর-১২-এর মতো দূরের এলাকা থেকেও অনুগত ক্রেতারা প্রথম থেকেই সন্তুষ্টির সঙ্গে বিগ শটের পাশে রয়েছেন। একজন উদ্যোক্তার দূরদর্শী চিন্তাভাবনা যে কীভাবে পুরো একটি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে দিতে পারে, মো. ফারহান তানভীর ও তার প্রতিষ্ঠান ‘বিগ শট’ তারই এক অনন্য উদাহরণ। প্লাস সাইজ মানুষের ফ্যাশনে আত্মবিশ্বাসী করে তুলতে এবং সাশ্রয়ী ও কোয়ালিটিফুল সমাধানের মাধ্যমে দেশীয় ফ্যাশন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই ব্র্যান্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত